আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহি জন্ম ও বংশ : মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহি 1292 হিজরীর...
আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহি
জন্ম ও বংশ: মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহি 1292 হিজরীর 1875 খ্রিস্টাব্দের 27 শে অক্টোবর শনিবার দিন কাশ্মীরের প্রত্যন্ত পল্লীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ৷ মাওলানা কাশ্মীরী রহমতুল্লাহি আলাইহি-এর পূর্বপুরুষগণ বাগদাদ থেকে হিজরত করে পাক-ভারত উপমহাদেশে আগমন করেছিলেন ৷ তারা কিছুদিন মুলতান ও লাহোরে অবস্থান করে অবশেষে কাশ্মীর এসে বসতি স্থাপন করেছিলেন ৷ মাওলানার জন্মের অল্প কয়েকদিন পূর্বে এ বংশের কাশ্মীরে বসবাস শুরু হয়৷ তার পিতা মাওলানা সায়্যেদ মোয়াজ্জেম শাহ্ রহমতুল্লাহি আলাইহি একজন দক্ষ আলেম ছিলেন ৷শৈশব ও শিক্ষা: মাওলানা কাশ্মীরী রহমাতুল্লাহি আলাইহি সাড়ে চার বছর বয়সে পিতার কাছেই কোরআন শরীফ পড়তে শুরু করেন এবং অল্প ক'দিনে কোরআন শরীফ খতম করে ফারসি ভাষার কয়েকটি পুস্তকও সমাপ্ত করে ফেলেন ৷ শৈশব থেকেই তিনি প্রখর মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে শুরু করেন ৷ অসাধারণ মেধা দেখে তার শ্রদ্ধেয় পিতা এবং অন্যান্য উস্তাদরা অবাক হয়ে যেত ৷ আনুমানিক 12-13 বছর বয়স পর্যন্ত নিজ গ্রামেই শিক্ষা লাভ করেন ৷
গ্রামের শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য গ্রাম ত্যাগ করে হাজারা জেলায় চলে যান ৷ তিন বছর সেখানকার বিজ্ঞ আলেমদের কাছ থেকে দ্বিনী শিক্ষা অর্জন করেন ৷ তারপর তিনি দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র দারুল উলুম চলে যান ৷
COMMENTS